NID Smart Card Status Check | দেখুন আপনার স্মার্ট কার্ড কখন পাবেন।

এখনো NID Smart Card হাতে পাননি? এখনই NID Smart Card স্ট্যাটাস চেক করুন অনলাইনে বা এসএমএস দিয়ে। দেখুন স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম।

SMS পাঠিয়ে অথবা অনলাইন থেকে খুব সহজেই আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন। কিভাবে স্মার্ট কার্ড চেক করবেন এবং কিভাবে দ্রুত স্মার্ট কার্ড পাবেন তা নিয়ে আজকে জানুন।


আপনার নাগরিকত্বের প্রমাণ হলো জাতীয় পরিচয় পত্র বা এনআইডি স্মার্ট কার্ড। কিন্তু প্রায় সাড়ে সাত কোটি ভোটার এখনো তাদের NID Smart Card হাতে পান নি। আপনার স্মার্ট কার্ড প্রস্তুত কিনা বা কখন পাবেন তা চেক করতে পারবেন অনলাইনেই এবং প্রস্তুত হলে অনলাইনে স্মার্ট কার্ড ডাউনলোড করতে পারবেন।

এছাড়া ‍মোবাইলের মাধ্যমে SMS দিয়ে ‍স্মার্ট কার্ড চেক করতে পারবেন। দেখুন কিভাবে Smart Card Check করবেন।


Table of Contents

1.স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন

2.SMS এর মাধ্যমে Smart NID Status Check

3.স্মার্ট কার্ড ডাউনলোড করতে চাই, কিভাবে করবো?

4.অনলাইনে স্মার্ট কার্ড ডাউনলোড

5.স্মার্ট কার্ড কি?

6.কিভাবে দ্রুত সময়ের মধ্যে স্মার্ট কার্ড পাবেন

  6.1 পুরাতন ভোটারদের স্মার্ট কার্ড কিভাবে পাবেন

7.FAQ’s

8.শেষ কথা

9.স্মার্ট এনআইডি কার্ড সম্পর্কিত আরও তথ্য

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন

অনলাইনে স্মার্ট কার্ড চেক করার জন্য ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/card-status/ এই লিংকে। এরপর আপনার NID নম্বর বা


ফরম নম্বর এবং জন্ম তারিখ লিখুন। ক্যাপচা কোডটি পূরণ করে Submit বাটনে ক্লিক করলে Smart Card Status চেক করতে পারবেন।


অনলাইনে Smart Card Status চেক করার প্রক্রিয়াটি নিচে ধাপে ধাপে দেখানো হলো:



1.ভিজিট করুন- services.nidw.gov.bd/nid-pub/card-status/ এই লিংকে;

2.NID নম্বর লিখুন অথবা Form Number লিখুন এই ভাবে NIDFN14412637;

3.জন্ম তারিখ লিখুন;

4.ছবিতে থাকা ক্যাপচা কোডটি নিচের ঘরে লিখুন;

5.সবশেষে সাবমিট বাটনে ক্লিক করে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন।


SMS এর মাধ্যমে Smart NID Status Check

Smart NID Card Status চেক করার জন্য মোবাইলের মেসেজ অপশন থেকে লিখুন SC NID NID-No। তারপর মেসেজটি Send করুন 105 নম্বরে। ফিরতি মেসেজে আপনার NID নম্বর ও Smart Card Status জানিয়ে দেয়া হবে। ফরম নম্বর দিয়ে স্মার্ট কার্ড চেক করার জন্য SMS করুন SC F Form-No D 01-01-2001 এবং Send করুন 105 নম্বরে।


NID নম্বর দিয়ে চেক করার SMS Format: SC NID 1234567890 এবং Send করুন 105 নম্বরে


Form নম্বর দিয়ে চেক করার SMS Format: SC F 12345678 D 01-01-2001 এবং Send করুন 105 নম্বরে। এখানে তারিখের স্থলে আপনার জন্ম তারিখ লিখবেন।


এভাবে এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড নম্বর, স্মার্ট কার্ড ডেলিভারি স্ট্যাটাস ও বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন। এছাড়া অনলাইনেও আপনার স্মার্ট কার্ড হয়েছে কিনা তা চেক করতে পারবেন।


স্মার্ট কার্ড ডাউনলোড করতে চাই, কিভাবে করবো?

স্মার্ট কার্ড অনলাইন কপি ডাউনলোড করার জন্য ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/claim-account লিংকে। এখানে ফরম নম্বর বা এনআইডি নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন। মোবাইল ও ফেইস ভেরিফিকেশন শেষে লগইন করে স্মার্ট কার্ড ডাউনলোড করতে পারবেন।


আরও পড়ুন- NID কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার উপায়


অনলাইনে স্মার্ট কার্ড ডাউনলোড

আপনার প্লাস্টিক স্মার্ট কার্ড তৈরি না হলেও আপনি অনলাইন থেকে Printable Smart Card Download করতে পারবেন।




নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্মার্ট কার্ড প্রদানে ১-২ বছর সময় লাগতে পারে। স্মার্ট কার্ড একটি ব্যয়বহুল প্রকল্প হওয়ায় বর্তমানে প্রায় সাড়ে সাত কোটি ভোটারকে স্মার্ট কার্ড প্রদান করা সম্ভব হচ্ছে না। তাছাড়া যারা পুরাতন ভোটার স্মার্ট কার্ড পাওয়ার জন্য তাদের আবার বায়োমেট্রিক তথ্য দিতে হবে।

নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করবো কিভাবে?

বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে অনলাইন স্মার্ট কার্ড চেক করা যায়। এজন্য https://services.nidw.gov.bd/nid-pub/card-status/ লিংকে প্রবেশ করে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে আইডি কার্ড চেক করতে পারবেন।

এনআইডি স্মার্ট কার্ড ডাউনলোড করবো কিভাবে?

স্মার্ট কার্ড ডিজিটাল কার্ড এবং এর ভিতরে মাইক্রোচিপ থাকায় তা অনলাইন থেকে ডাউনলোড করা যায় না। তবে স্মার্ট কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে প্রিন্ট করে নিলে স্মার্ট কার্ডের মধ্যে ব্যবহার করা যায়।

শেষ কথা

নতুন ও পরাতন সকল ভোটারই স্মার্ট কার্ড পাবে। তবে আপনার কার্ডটি না পেলে বর্তমানে তার স্ট্যাটাস কি সে বিষয়ে অনলাইনে স্মার্ট কার্ড চেক করার নিয়ম অনুযায়ী জেনে নিতে পারেন।

NID, Passport এবং Birth Certificate সংক্রান্ত সকল আপডেট তথ্য ও পরামর্শের জন্য নিয়মিত ভিজিট করুন NIDBD.INFO

স্মার্ট এনআইডি কার্ড সম্পর্কিত আরও তথ্য

এই ক্যাটাগরির সকল তথ্যজাতীয় পরিচয় পত্র
ভোটার নিবন্ধননতুন ভোটার নিবন্ধন
এনআইডি ডাউনলোডএনআইডি কার্ড ডাউনলোড
রিইস্যুহারানো জাতীয় পরিচয়পত্র ডাউনলোড
সংশোধনভোটার আইডি কার্ড সংশোধন